Masail
100%
স্বর্ণের দাঁত ব্যবহার করা
মুফতী মনসূরুল হক সাহেব January 3, 2026 অপসংস্কৃতি, কুসংস্কার ও বাতিল সম্প্রদায়,বিবিধ,গুনাহ শিরক কুফর ও বিদ‘আত,রাজনীতি,সামাজিকতা ও আচার ব্যবহার
Question
গত আগষ্ট, ৯৩ সংখ্যার একটি প্রশ্নের জবাবে উল্লেখিত ছিল যে, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা যাবে না। এখন প্রশ্ন হল, আংটি বা ঘড়ি ইত্যাদিতে স্বর্ণ ব্যবহার নাজায়িয হলেও দাঁতের জন্য স্বর্ণ ব্যবহার করা যাবে কি-না?
Answer
দাঁত এবং নাকের জন্য স্বর্ণ ব্যবহার জায়িয হবে। অর্থাৎ যদি কোন পুরুষের দাঁত পড়ে যায় বা কোন কারণে ফেলে দেয়, কিংবা জিহাদের ময়দানে বা অন্য কোন কারণে নাক কাটা যায় তাহলে শরী‘আতের দৃষ্টিতে স্বর্ণ দ্বারা ঐ দাঁত বা নাক বাঁধাই করতে পারবে। তাঁর একটা বিশেষ কারণ হল স্বর্ণ ব্যতীত অন্য কোন জিনিষ দ্বারা যদি এগুলো বাধাই করা হয়, তাহলে দুর্গন্ধ হবে এবং ময়লা ইত্যাদি জমে একটা বিশ্রী পরিস্থিতি সৃষ্টি করবে। তাতে লোকটি সমাজে ঘৃণিত হবে। তাই দাঁত এবং নাক স্বর্ণ দ্বারা বাঁধাই করা জায়িয। [ফাতাওয়া রাহীমিয়া ৬:২৭৩]