মাসাইল
১০০%
স্বর্ণের দাঁত ব্যবহার করা
মুফতী মনসূরুল হক সাহেব৩ জানুয়ারি, ২০২৬বিবিধ, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি, সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি
প্রশ্ন
গত আগষ্ট, ৯৩ সংখ্যার একটি প্রশ্নের জবাবে উল্লেখিত ছিল যে, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা যাবে না। এখন প্রশ্ন হল, আংটি বা ঘড়ি ইত্যাদিতে স্বর্ণ ব্যবহার নাজায়িয হলেও দাঁতের জন্য স্বর্ণ ব্যবহার করা যাবে কি-না?
উত্তর
দাঁত এবং নাকের জন্য স্বর্ণ ব্যবহার জায়িয হবে। অর্থাৎ যদি কোন পুরুষের দাঁত পড়ে যায় বা কোন কারণে ফেলে দেয়, কিংবা জিহাদের ময়দানে বা অন্য কোন কারণে নাক কাটা যায় তাহলে শরী‘আতের দৃষ্টিতে স্বর্ণ দ্বারা ঐ দাঁত বা নাক বাঁধাই করতে পারবে। তাঁর একটা বিশেষ কারণ হল স্বর্ণ ব্যতীত অন্য কোন জিনিষ দ্বারা যদি এগুলো বাধাই করা হয়, তাহলে দুর্গন্ধ হবে এবং ময়লা ইত্যাদি জমে একটা বিশ্রী পরিস্থিতি সৃষ্টি করবে। তাতে লোকটি সমাজে ঘৃণিত হবে। তাই দাঁত এবং নাক স্বর্ণ দ্বারা বাঁধাই করা জায়িয। [ফাতাওয়া রাহীমিয়া ৬:২৭৩]