চিকিৎসার ব্যয় বাবদ যাকাত প্রদান
Question
অসুস্থ ব্যক্তি। যাকাতের নেসাবের মালিক। কিন্তু তার নিজের চিকিৎসার জন্য এই পরিমাণে টাকা লাগবে যা তার নাই। তাকে যাকাত দেয়া যাবে?
Answer
একজন লোক ১/২ লাখ টাকার মালিক। অর্থাৎ নেসাব পরিমাণ মাল তার নিকট আছে এবং তার উপর যাকাতও ফরজ। কিন্তু লোকটি এমন জটিল রোগে আক্রান্ত হয়েছে যে, তার চিকিৎসা করতেই ৫/৭ লাখ টাকার প্রয়োজন। এখন এই ব্যক্তিকে চিকিৎসা সহায়তা হিসেবে যাকাতের টাকা প্রদান করা যাবে কি না? এমন একটি প্রশ্ন সকলের মনে উদয় হয়। তো এর উত্তর হচ্ছে, বিত্তবান লোকদের জন্য উত্তম হল, এখানে যাকাতের অর্থ খরচ না করে সাধারণ অনুদান প্রদান করা। যাতে করে যাকাতের বড় অংকের টাকা সীমিত খাতে খরচ না হয়ে যায়। অবশ্য কেউ যদি এখানে যাকাতের টাকা দিতেই চায় তাহলে সে উক্ত রোগীর নিজস্ব টাকা খরচ হয়ে যাওয়ার পরে সে দরিদ্রদের অর্ন্তভুক্ত হলে তাকে প্রদান করবে অথবা রোগীর এমন কোন অভিভাবককে প্রদান করবে, যে যাকাতের হকদার। পরে লোকটি ঐ টাকা স্বেচ্ছায় উক্ত রোগির চিকিৎসা বাবদ ব্যয় করতে পারবে।