Masail
100%
ব্যাংক গ্যারান্টি মানির উপর যাকাত
Question
ব্যাংকের গ্যারান্টি মানির উপর যাকাত আদায়ের বিধাণ জানতে আগ্রহী।
Answer
বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে সিকিউরিটি হিসেবে ব্যাংক গ্যারান্টি প্রদান ও গ্রহণের রেওয়াজ চালু আছে। এক্ষেত্রে ব্যাংকে গচ্ছিত টাকা একাউন্ট হোল্ডারের মালিকানাধীন থাকে এবং ক্ষেত্রবিশেষে সে এর লাভ/সুদ ও পেয়ে থাকে। তবে নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত সে ঐ টাকা উত্তোলন করতে পারে না। এ কারণেই অনেকে দ্বিধাদ্বন্দে থাকেন যে, এই টাকার যাকাত আসবে কি আসবে না। তাই মনে রাখা দরকার যে, ব্যাংক গ্যারান্টি টাকা অবশ্যই যাকাত যোগ্য। এখানে সংশয়ের কোন অবকাশ নেই। যতদিন পর্যন্ত এই টাকার উপরে একাউন্ট হোল্ডারের মালিকানা বহাল থাকে ততদিন অন্যান্য টাকার মত এই টাকারও যাকাত দিতে হবে।