Masail
100%
মুআজ্জিন আগে আযান দেবে না ইফতার করবে?
মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া) May 1, 2025 রোযা ও ইতিকাফ,আযান ইক্বামাত ও ইমাম মু‘আযযিন
Question
রমাযানে মুআজ্জিনের আযান শুনে অন্যরা ইফতার করে। এখন মুআজ্জিন কি ওয়াক্ত হওয়ার সাথে সাথে আযান দিয়ে পরে ইফতার করবে নাকি আগে ইফতার করে পরে আযান দেবে?
Answer
আযান দিতে যেহেতু কিছুটা সময় লাগে তাই ওয়াক্ত হওয়ার সাথে সাথে সামান্য কিছু মুখে দিয়ে তার পরে আযান দেবে। (রহীমিয়া-২/৩৮)