Masail
100%
নামাযের পরে মিম্বরের নিকট তালীম করা
মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)March 15, 2025নামায, দাওয়াত ও তাবলীগ, উলামা তোলাবা, দু‘আ দুরূদ ও যিকির
Question
অনেক মসজিদে দেখা যায় নামাযের পরে তালীম করার জন্য এক ব্যক্তি কিতাব হাতে মিম্বারের সামনে দাঁড়িয়ে যায়। লোকেরা তখন নামায পড়তে থাকে। অনেক সময় নামায পড়া অবস্থায়ই তালীম শুরু করে দেয়। এর কী হুকুম?
Answer
যারা তালীম করে তাদের উচিৎ হল মসজিদের এক পার্শ্বে বা মেহরাবের কাছেই এমন ভাবে তালীম করা, যাতে অন্যের ইবাদাতে অসুবিধা না হয়। অনুরূপ ভাবে যারা জামা‘আতে শরীক হতে পারেন না তাদের উচিৎ জামা‘আতে শরীক হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করা। একান্ত না পারলে মসজিদের বারান্দায় বা এমন স্থানে একা নামায আদায় করা যেখানে তা'লীমের আওয়ায পৌঁছায় না। নামাযের পর মসজিদের তালীম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সুতরাং সেই তা'লীমে শরীক হওয়ার জন্য সকলের চেষ্টা করা উচিৎ। আর শরীক হতে না পারলে কমপক্ষে ক্ষতি যেন না হয় সেদিকে খেয়াল রাখা দরকার। (আহসানুল ফাতাওয়া-৩-৪৯৭)