Masail
100%

বেশি মানুষ সমাগমের জন্য জানাযায় দেরী করা

Question

বেশি মানুষ সমাগমের জন্য জানাযায় দেরী করা উচিৎ কি না?

Answer

আরো একটা ভুল যা প্রচলিত আছে, সেটা হচ্ছে বেশি লোক সমাগমের আশায় জানাযা পড়তে দেরী করা হয়। যেমন বৃহঃবার রাতে কেউ মারা গেল তার জানাযা শুক্রবারে জুমু‘আর নামাযের পরে আদায় করা। এটা মোটেও জায়েয নাই। যত দ্রুত সম্ভব জানাযা এবং দাফন-কাফন থেকে ফারেগ হয়ে যেতে হবে।