Masail
100%
মাগরিবের ওয়াক্ত
Question
সূর্যাস্তের পর থেকে কতক্ষণ পর্যন্ত মাগরিবের সময় বাকি থাকে। অনেকে মনে করে সূর্যাস্তের পর ১৫/২০ মিনিট পর্যন্ত মাগরিব পড়া যায়। তাই কোন কারণে এতটুকু দেরী হয়ে গেলে তারা আর পড়ে না। পরে কাযা আদায় করে। এব্যাপারে শরী‘আতের ফায়সালা কি?
Answer
সূর্যাস্তের পরে পশ্চিমাকাশে যতক্ষণ পর্যন্ত শফাকে আহমার তথা লাল রেখা বাকি থাকে ততক্ষণ পর্যন্ত মাগরিবের সময় থাকে। আর এর পরিমাণ কমপক্ষে একঘন্টা তো হয়ই। কখনো বেশিও হয়ে থাকে। সাধারণের মধ্যে যেটা প্রচলিত আছে যে, একটু অন্ধকার হয়ে গেলেই আর মাগরিব পড়া যায় না, এটা ভুল। মাগরিবের নামাযে ইচ্ছাকৃত ভাবে দেরী করা মাকরূহ তবে কোন উষর থাকলে লাল রেখা অদৃশ্য হওয়া পর্যন্ত পড়তে কোন অসুবিধা নেই। (আপকে মাসাইল-৩-১০৮)