Masail
100%
নামায পড়া অবস্থায় আড়চোখে মাল সামানা দেখা
Question
অনেক মুসাফির নামায পড়া অবস্থায় মাঝে মাঝে স্বীয় মাল-সামানার দিকে আড় চোখে তাকায় যে, মাল ঠিক আছে কিনা। নামাযের মধ্যে এভাবে দেখা কি জায়েয?
Answer
নামাযের মধ্যে এভাবে আড় চোখে তাকানো মাকরূহ। তবে যদি নামাযের মধ্যে মাল সামানা চুরি হয়ে যাওয়ার আশংকা থাকে এবং এই কারণে নামাযে তার ইতমিনান হাসিল না হয় তাহলে অবশ্য এভাবে তাকানো মাকরূহ হবে না। কেননা দেখে নিলে চিন্তা দূর হয়ে খুশু খুজু পয়দা হবে। (শামী-১/৪৭৫)