তাবীজ গলায় দিয়ে বাথরুমে যাওয়া

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)April 30, 2025কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি, তাবীজ-কবচ তাদবীর

Question

কুরআনী আয়াত মাদুলির ভেতর ভরে মোম দিয়ে বন্ধ করে যদি ব্যবহার করা হয় তাহলে সেটা নিয়ে বাথরুমে যাওয়া জায়েয হবে কি?

Answer

এমন মাদুলী যার উপর আল্লাহ-রাসূলের নাম লেখা, অথবা এমন আংটি যার উপর আল্লাহর নাম কিংবা কুরআনী আয়াত খোদাই করা সেসব নিয়ে বাথরুমে যাওয়া মাকরূহ। তবে প্রশ্নে বর্ণিত সুরতে বাথরুমে যেতে কোন অসুবিধা নেই। (আলমগীরী-১/৫০)