Masail
100%

ব্যবসায়ী তার ব্যবসার স্থলে মুকিম না মুসাফির

Question

একজন ব্যবসায়ী নিজ বাড়ি থেকে ৪৮ মাইল দূরত্বের এলাকায় ব্যবসা বাণিজ্য করে। এখন সেখানে সে মুসাফির হিসাবে গণ্য হবে নাকি মুকিম হিসাবে।

Answer

নিজের বাড়ি থেকে দূরে কোন শহরে যদি ব্যবসা বাণিজ্য হয় আর সেখানে যদি পরিবার-পরিজন মাল-সামানা সহ স্থায়ী ভাবে বসবাসের এরাদা থাকে তাহলে এমন জায়গাও তার জন্য ওয়াতনেআসলীর দরজা রাখে। সুতরাং সফর পরিমাণ দূরত্ব থেকে আসার পর ১৫ দিনের কম নিয়ত করলেও তাকে পুরা নামায পড়তে হবে। আর যদি এমন হয় যে, কারবার শুধু সেখানে, বিবি বাচ্চা বাড়িতে কিন্তু সেখানে স্থায়ী ভাবে থাকারও ইরাদা আছে তাহলেও সেটা অতলে আসলী হিসাবে গণ্য হবে। (আহকামে মুসাফির-৫৮)