তাবীজের বিনিময় গ্রহণ করা

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)April 30, 2025কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি, তাবীজ-কবচ তাদবীর

Question

কোন জায়েয প্রয়োজনে কাউকে তাবীজ বা কোন দু‘আ লিখে দিয়ে তার বিনিময় গ্রহণ করা জায়েয আছে কি? দু‘আর বিনিময়ে কিছু গ্রহণ করা যাবে কি?

Answer

দু‘আতো ইবাদাত, তাই তার বিনিময় চাওয়া ভুল। তবে কোন জায়েয মাকসাদের জন্য তাবীজ ইত্যাদি লিখে দিলে সেটা যেহেতু ইবাদাত হয়না বরং তদবীর ও চিকিৎসা হয় তাই তার বিনিময় নেয়া-দেয়া জায়েয আছে। কিন্তু কথা হল, যারা এভাবে তাবীজের ব্যবসা করে তারা তো দোকানদার। তাদের তাবীজে কোন কাজ হয় কি! অভিজ্ঞতা তো এটাই বলে যে, সেসব বৃথাই যায়। তাই তাবীজ নেয়ার সময় আমলদার ও নিঃস্বার্থ লোক তালাশ করা চায়। (আপকে মাসাইল- ১/৩৫৩)