বাসে ট্রেনে বসে নামায পড়া

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)April 30, 2025নামায, সফর ও মুসাফির

Question

অনেককে দেখা যায় কোন উযর ছাড়াই বাস বা ট্রেনের সীটে বসে ফরয নামায আদায় করে। এ ভাবে নামায আদায় হবে কি?

Answer

কোন উযর যদি না থাকে তাহলে এ ভাবে বসে নামায পড়লে নামায আদায় হবেনা, কেননা নামাযের মধ্যে কিয়াম করা ফরজ। কেউ যদি মাসআলা না জানার দরুন অতীতে এভাবে নামায পড়ে থাকে তাহলে তার জন্য সে সব নামায দুহরিয়ে পড়া জরুরী। (মাহমুদিয়া ১৪/২২৯)