পর্দার ব্যাপারে মহিলাদের ত্রুটি

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)May 18, 2025মহিলাদের বিষয়

Question

পর্দা করার ব্যাপারে মহিলাদের যে ভুল রয়েছে তা কী?

Answer

মহিলাদের একটি বড় ত্রুটি হল পর্দার ব্যাপরে শিথিলতা। যে সব আত্মীয় গায়রে মাহরাম অর্থাৎ যাদের সাথে বিবাহ চিরদিনের জন্য হারাম নয়, তাদের সাথে খোলামেলা ভাবে সাক্ষাত করে থাকে। মামাতো, চাচাতো, খালাতো ভাইদের সাথে পর্দা করার প্রয়োজনই মনে করে না। উপরন্ত তাদের সামনে সাজ গোজ করে আসে, শরীর ভালেভাবে ঢেকে রাখা তো দূরের কথা বরং খুবই অশালীন ভাবে মাথা, ঘাড়, পেট, পিঠ খোলা রেখেই তাদের সাথে হাসি-তামাশায় মেতে ওঠে। আবার কারো যদি শরীর ঢাকাও থাকে কিন্তু এমন পাতলা কাপড় পরিধান করে যে, শরীরের বেশির ভাগই তাতে পস্কিার ভাবে দেখা যায়। অথচ এধরনের পাতলা কাপড় পরে মাহরামদের সামনেও আসা জায়েয নেই। কারণ মাহরামদের সংগে বিয়ে যদিও হারাম কিন্তু তাদের সামনে পেট, বুক, বগল ইত্যাদি ঢেকে রাখা ফরয। শরী‘আত যেখানে মাহরামদের সামনে আসতেও এত বিধি নিষেধ আরোপ করেছে সেখানে পর পুরুষের সামনে আসতেও কোনরূপ সংকোচ বোধ করছে না আমাদের মা-বোনেরা। অবস্থাদৃষ্টে মনে হয় নারী জাতি যেন আজ সরাসরি শরী‘আতের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে।