Masail
100%

আন লাকী থার্টিন বলে কিছু নেই

Question

আন লাকী থার্টিন বলে যে কথা প্রচলিত আছে তা কি বিশ্বাসযোগ্য?

Answer

উপরের আলোচনা দ্বারা এ কথাও স্পষ্ট হয়ে গেল যে, আমাদের সমাজে যে ১৩ সংখ্যাকে অপয়া বা কুলক্ষণে মনে করা হয় তার কোন ভিত্তি ইসলামে নেই। ১৩ সংখ্যাকে অপয়া মনে করার বিষয়টি মূলত পশ্চিমা সংস্কৃতি থেকে আমাদের মধ্যে অনুপ্রবেশ করেছে। একজন মুসলমানের কাছে সব তারিখ, সব সংখ্যা সমান। ১৩ সংখ্যা বা ১৩ তারিখের নিজস্ব কোন ক্ষমতা নেই যে, সে কারো ক্ষতি করবে। এ ধরনের আকীদা বিশ্বাস ঈমানের মূলে কুঠারাঘাত করে। তাই এর থেকে বিরত থাকা উচিত। অনুরূপভাবে অনেকে শনিবার এবং মঙ্গলবারকে অপয়া মনে করে। এটাও আমাদের মধ্যে হিন্দুদের থেকে অনুপ্রবেশ করেছে। একজন মুসলমানের আকীদা হল সপ্তাহের সাত দিনই সমান। কোন দিনের এমন কোন ক্ষমতা নেই যে, সে কারো ক্ষতি করবে। তবে আল্লাহ তা‘আলা কিংবা তার রাসূল যদি নির্দিষ্ট কোন দিন বা তারিখের কোন ফজীলত ঘোষণা করে থাকেন তাহলে শুধুমাত্র সেটাকেই বিশ্বাস করতে হবে। এর বাইরে শুভ অশুভ বলে কিছু নেই।