Masail
100%
কুলক্ষণে বা অলক্ষণে বলে কিছু নেই
মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া) November 24, 2026 ঈমান আক্বাইদ,অপসংস্কৃতি, কুসংস্কার ও বাতিল সম্প্রদায়
Question
কুলক্ষণে বা অলক্ষণ প্রসঙ্গে যে কথা প্রচলিত আছে তা কি বিশ্বাসযোগ্য?
Answer
ইসলামী আকীদা মতে কোন বস্তু বা অবস্থা থেকে কুলক্ষণ গ্রহণ করা বা কোন সময়, দিন ও মাসকে খারাপ মনে করা জায়েয নেই। এমনিভাবে কুরআনও হাদীস দ্বারা স্বীকৃত নয় এমন কোন লক্ষণ মানাও জায়েয নেই। তবে কেউ কোন বিষয়ে দুশ্চিন্তা বা চিন্তা ভাবনায় রয়েছে এরূপ মুহুর্তে ঘটনাক্রমে বা কিছুটা ইচ্ছাকৃতভাবে খুশি বা সাফল্য সূচক কোন শব্দ শ্রুতি গোচর কিংবা দৃষ্টি গোচর হলে সেটাকে সুলক্ষণ হিসেবে গ্রহণ করা যায়। এটা মূলত কোন শব্দ বা বস্তুর প্রভাবকে বিশ্বাস করা নয় বরং এটা প্রকৃত পক্ষে আল্লাহর রহমতের আশাকে শক্তিশালী করে।