বায়নানামার টাকার যাকাত
Question
বায়নার টাকার উপর কে যাকাত দিবে? কোন একজনকে অনেক বেশী যাকাত দেয়ার হুকুম কী?
Answer
জমি, ফ্লাট বা অন্য কিছু কিনলে প্রাথমিকভাবে যে আংশিক টাকা প্রদান করা হয় চুক্তি অনুযায়ী তার মালিক হচ্ছে বিক্রেতা। ক্রেতার মালিকানা থেকে এই টাকা বের হয়ে যায়। তাই বিক্রেতাকেই এর যাকাত আদায় করতে হবে।
যাকাতের টাকা দ্বারা কর্মসংস্থান করে দেয়া অনেকে আছেন যারা অল্প পরিমাণে যাকাতের টাকা বন্টন না করে কোন এক বা দুই দরিদ্র ব্যক্তিকে স্বাবলম্বী করার জন্য মোটা অংকের টাকা দেয়া পছন্দ করেন। আবার কেউ কেউ ঘর বা দোকান ইত্যাদি নির্মাণের জন্যও যাকাতের টাকা দেয়া পছন্দ করেন। এভাবে যাকাত আদায় হয়ে যাবে, তবে উত্তম হল একজন দরিদ্র ব্যক্তিকে একত্রে অনেক নগদ টাকা না দিয়ে তার প্রয়োজনীয় মালামাল কিনে দেয়া। যাতে সাথে সাথেই সে যাকাতের নেসাবের মালিক না হয়ে যায় আবার তার প্রয়োজনও পুরা হয়ে যায়। তবে খেয়াল রাখতে হবে যে, একজনকে প্রচুর পরিমাণে দিতে যেয়ে অন্যদের হক যেন নষ্ট না হয়।