Masail
100%

মৃত ব্যক্তিকে ডাকা

Question

কোন মাযারে গিয়ে চাই সে মাযার কোন আলেমের হোক কিংবা ওলীর তাকে ডাকা কি যায়েজ আছে?

Answer

কোন মাযারে গিয়ে চাই সে মাযার কোন আলেমের হোক কিংবা ওলীর। এইকথা বলা যে, হে অমুক আমার জন্য দু’আ করুন যেন আমার এই কাজটা হয়ে যায়। অথবা এই কথা বলা যে, কবর থেকে বের হয়ে ইসলামের সাহায্য করুন। অথবা এই ধরনেরই কোন শব্দ ব্যবহার করা বা ডাকা মাকরূহ। আর যদি আকীদা গলত হয় অর্থাৎ তাকে আল্লাহ তা‘আলার কাজের মধ্যে হস্তক্ষেপের অধিকারী মনে করা হয় তাহলে তা হারাম।  (ইমদাদুল আহকাম ১/২২৩)

মাসআলা: জানাযা কবরস্থানে নিয়ে যাওয়ার সময় উচ্চস্বরে নাত, গজল, দরুদ, কালেমা ইত্যাদি পড়া জায়িয নেই। তবে মনে মনে নিঃশব্দে কালেমা পড়তে কোন অসুবিধা নেই। (আগলাতুল আওয়াম ২১৮)