Masail
100%

মাযারে পয়সা দেয়া কেমন?

Question

রাস্তার পাশে অনেক মাযার দেখতে পাওয়া যায়। গাড়িতে যাওয়ার সময় লোকেরা তাতে পয়সা ছুড়ে থাকে। অনেকে নেমে দিয়ে আসে। তাছাড়া এমনি মাযার গুলিতেও অনেক টাকা পয়সা ফেলা হয়। এভাবে মাযারে টাকা পয়সা দেয়ার কি হুকুম?

Answer

মাযারে যে পয়সা দেয়া হয় তা দ্বারা যদি সেখানে অবস্থিত গরীব মিসকিনকে সাহায্য করা উদ্দেশ্য হয় তাহলে দেয়া জায়েয। আর যদি মাযারে মান্নত করার কারণে দিয়ে থাকে তাহলে তা নাজায়িয ও হারাম। আজকাল মাযারে যে পয়সা দেয়া হয় তা দ্বারা সাধারণত দ্বিতীয়টা উদ্দেশ্য হয়ে থাকে। তাই তা নিষিদ্ধ।