Masail
100%

কবরে চাদর চড়ানো

Question

অনেক মাজারে/কবরে বছর বছর চাদর চড়ানো হয়। চাদর চড়ানোর এই অনুষ্ঠান খুব ঘটা করে পালন করা হয়। আর এটাকে অত্যন্ত সৌভাগ্য ও সাওয়াবের কাজ মনে করা হয়। শরী‘আত এ সম্পর্কে কি বলে?

Answer

হাদীস শরীফে দেয়ালে চাদর চড়াতে নিষেধ করা হয়েছে। অথচ তাতে বাহ্যিকভাবে খারাবীর কিছু দেখা যায় না। শিরকেরও কোন সম্ভাবনা নেই। আর কবরে চাদর চড়ানো তো গায়রুল্লাহকে সম্মানের নামান্তর এবং এতে শিরকেরও গন্ধ রয়েছে। তাই কবরে চাদর চড়ানো জায়েয নেই।

মাসআলা: জানাযার উপরে ফুলের চাদর দেয়া বিদ‘আত। এ ধরনের মায়্যিতের জানাযার নামায পড়াতে অস্বীকৃতি জানানো জায়েয আছে। (আহসানুল ফাতওয়া-১/৩৭৮)

মাসআলা: মায়্যিতকে দাফন করার প্রাক্কালে অনেক জায়গায় কবরের মধ্যে কেওড়া, গোলাপ পানি ইত্যাদি ছিটানো হয়। এটা নাজায়িয ও বিদ‘আত। শরী‘আতে এর কোন প্রমাণ পাওয়া যায় না। (আহসানুল ফাতওয়া ১/৩৭১)