মান্নত করার পর গরুর মূল্য সদকা করা

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)March 15, 2025কুরবানী ও আক্বিকা, কাযা কাফফারা ও ফিদয়া

Question

কোন ব্যক্তি অসুস্থ অবস্থায় এরূপ মান্নত করল যে, আমি যদি সুস্থ হই তাহলে একটি গরু জবাই করে গরীবদের মধ্যে বিলিয়ে দেব। এখন সুস্থ হওয়ার পর সে যদি একটি গরুর মূল্যের সমপরিমাণ টাকা গরীবদের মাঝে বিলিয়ে দেয় তাহলে কি মান্নত আদায় হবে, নাকি গরু জবাই করাই জরুরী?

Answer

বর্ণিত অবস্থায় উক্ত ব্যক্তির মান্নত আদায়ের ক্ষেত্রে গরুর সম পরিমাণ মূল্য গরীবদের মাঝে বিলিয়ে দিলেই তার মান্নত আদায় হয়ে যাবে। কেননা কুরবানী ব্যতীত পশু জবাই করার মান্নতের ক্ষেত্রে পশু জবাই করা জরুরী নয় বরং মান্নতকারী ইচ্ছা করলে জীবিত পশুও সদকা করতে পারে আবার তার মূল্যও সদকা করতে পারে। (আহসানুল ফাতাওয়া-৫-৪৮৩)