প্লেনে নামায আদায় করার হুকুম
Question
চলন্ত অবস্থায় উড়োজাহাজে নামায আদায় করার কি হুকুম? ওখানে আদায় কৃত নামায কি পুনরায় পড়তে হবে?
Answer
চলন্ত অবস্থায় উড়োজাহাযে নামায আদায় করার ব্যাপারে উলামায়ে কেরামের মধ্যে মতভেদ রয়েছে। কেউ বলেছেন এই অবস্থায় নামায পড়লে হয়ে যাবে আর কেউ বলেছেন হবে না। সুতরাং উত্তম সুরত হচ্ছে নামাযের সময় বাকি থাকতে থাকতে যদি প্লেন ল্যান্ড করার প্রোগ্রাম থাকে তাহলে প্লেন থেকে নেমেই নামায আদায় করবে। আর যদি প্লেনে আদায় করেই নেয় তাহলে ফাতওয়ায়েরহীমিয়ার ভাষ্য অনুযায়ী পুনরায় দুহরিয়ে পড়া উত্তম তবে জরুরী নয়। কিন্তু যারা প্রায়ই প্লেনে সফর করে থাকে বা এতে চাকরী করে তাদের জন্য দুহরিয়ে পড়তে হবে না। মুফতী সাঈদ আহমাদ পালনপুরী সাহেব বলেন, প্লেন চলা অবস্থায় যদি রুকু সিজদা, কিয়াম ঠিকমত করা যায় এবং কিবলামুখিও হওয়া যায় তাহলে ঐ নামায নিঃসন্দেহে সহীহ হবে, দুহরিয়ে পড়ার দরকার নেই। (রহীমিয়া ৭/৩৬১)