Masail
100%

কুরআন শরীফ মুখস্ত করে ভুলে যাওয়া

Question

কেউ হাফেয হওয়ার পরে যদি কুরআন শরীফ ভুলে যায় তাহলে তাকে হাফেয বলে ডাকা যাবে কি? হাফেয হওয়ার পর ভুলে গেলে গুনাহগার হবে কি?

Answer

কুরআন শরীফ মুখস্থ করে ভুলে যাওয়া বড়ই অকৃতজ্ঞতা এবং আল্লাহ পাকের বিরাট বড় নেআমতের না শুকরী করার নামান্তর। আর আল্লাহ পাকের নেআমতের না শুকরী করার উপর ধমকী এসেছে। এমন ব্যক্তির জন্য নিজেকে হাফেয হিসেবে দাবী করা ঠিক নয়। (মাহমুদিয়া-৯-৪১০)