ব্যাংক একাউন্টের উপর যাকাত
Question
ব্যাংক একাউন্টের উপর কিভাবে যাকাত প্রদান করবো?
Answer
ব্যাংকে ব্যক্তি মালিকানাধীন যত ধরনের একাউন্ট থাকে সবগুলির উপরেই যাকাত আসবে। একাউন্ট হোল্ডার নেসাবের মালিক হলেই তাকে ব্যাংকে গচ্ছিত অর্থের যাকাত প্রদান করতে হবে। চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব, দীর্ঘমেয়াদী হিসাবসহ সকল একাউন্টের জন্য এই হুকুম প্রযোজ্য হবে। ব্যাংক হিসাবের যাকাত স্টেটম্যান্ট দেখে প্রদান করা যেতে পারে। যাকাত দাতার হিসাব বর্ষের শেষে স্টেটম্যান্টে যত টাকা পাওয়া যাবে তার যাকাত সে প্রদান করবে।
কোন একাউন্ট থেকে যদি সরকারী ট্যাক্স কিংবা সার্ভিস চার্জ বাবদ কিছু টাকা কাটা যায় তাহলে যাকাতের হিসাব করার সময় সেই পরিমাণ টাকা বাদ দিয়ে হিসাব করতে হবে।
একাউন্ট হোল্ডারের জমাকৃত টাকা ছাড়া ব্যাংক থেকে যদি অতিরিক্ত কোন হালাল মুনাফা জমা হয় তাহলে আসল টাকার সাথে সেটিও যোগ করে একসাথে যাকাতের হিসাব বের করতে হবে। কিন্তু যদি আসল জমাকৃত টাকার সাথে সুদ কিংবা মুনাফার নামে সুদ জমা হয় তাহলে তার যাকাত দিতে হবে না। কেননা হারাম মালের উপর যাকাত আসে না। বরং হারাম মাল পুরাটাই সাওয়াবের নিয়ত ছাড়া সদকা করে দিতে হয়। (ফাতওয়ায়ে আলমগীরী ১-৭২, মাহমুদিয়া- ৩/৫৭)