Masail
100%
নির্দিষ্ট কোন গরু বা বকরী মান্নত করে তার পরিবর্তে অন্যটি দান করা
মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)March 15, 2025কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি, কাযা কাফফারা ও ফিদয়া
Question
কোন ব্যক্তি নির্দিষ্ট ভাবে একটি গরু বা বকরী দান করার জন্য মান্নত করল অথবা দান করার মান্নত করে ক্রয় করল, এমতাবস্থায় তার জন্য হুবহু উক্ত গরু বা বকরী দান করা আবশ্যক নাকি তার পরিবর্তে অন্য কোন গরু বা বকরী অথবা তার মূল্য ছদকা করে দিলে চলবে?
Answer
নির্দিষ্ট ভাবে কোন গরু বা বকরী অথবা অন্য কোন সামগ্রী দান করার মান্নত করলে হুবহু উক্ত জিনিষই দান করা জরুরী নয় বরং তার পরিবর্তে অন্য কোন গরু বা বকরী কিংবা তার সমপরিমাণ মূল্য দান করে দিলেও মান্নত আদায় হয়ে যাবে। (ফাতাওয়া দারুল উলুম-১২-১১২/১২-১০৯)