Masail
100%

কাদিয়ানীদের সাথে সম্পর্ক রাখা

Question

এক ব্যক্তির আকীদা সহীহ। নিয়মিত নামায কালাম করে কিন্তু ব্যবসায়িক স্বার্থে কাদিয়ানীদের সাথে সম্পর্ক রাখতে হয়। তার ব্যাপারে শরী‘আতের ফায়সালা কি?

Answer

যে ব্যক্তি নামায কালাম নিয়মিত করে আবার কাদিয়ানীদের সাথেও সম্পর্ক রাখে তার ব্যাপারে হুকুম হচ্ছে, যদি সে অন্তর থেকে তাদেরকে ভাল মনে করে, তাদেরকে সঠিক পথের অনুসারী মনে করে তাহলে সে মুরতাদ। তার সাথে কোন সম্পর্ক রাখা যাবে না। আর যদি এমন হয় যে, সে কাদিয়ানীদের আকীদা বিশ্বাসের সাথে একমত না বরং শুধুমাত্র ব্যবসা বাণিজ্য পর্যন্তই তার সম্পর্ক সীমাবদ্ধ, তাহলে দেখতে হবে ঐ কাদিয়ানী যার সাথে এই মুসলমানের ব্যবসায়িক সম্পর্ক সে কি আগে মুসলমান ছিল পরে মুরতাদ হয়ে গেছে কিংবা তার পিতা মুরতাদ হয়ে গেছে এমন? যদি এমন হয় তাহলে যেহেতু সে নিজে ঐ সম্পদের মালিক নয় এবং তার আকীদাও সহীহ নয় তাই তার সাথে ব্যবসা সহীহ হবে না। আর যদি এমন হয় যে উক্ত কাদিয়ানী নিজে মুরতাদ হয়নি কিংবা তার বাপ ও মুরতাদ হয়নি। বরং আরো আগে থেকেই তারা এই বাতিলের অনুসারী তাহলে এমন কাদিয়ানীর সাথে ব্যবসা করলে মালের মালিক হয়ে যাবে। কিন্তু এমন লোকদের সাথে ব্যবসায়িক সম্পর্ক জায়েয নেই। কেননা এতে করে তাকে এক ধরনের সহযোগিতা করা হয়। আরো একটি খারাবী এতে আছে। তাহল এভাবে কাদিয়ানীদের সাথে লেনদেন করতে থাকলে জনসাধারণ তাদেরকেও মুসলমানদের একটা ফেরকা বলে মনে করবে। এভাবে কাদিয়ানীরা নিজেদের ষড়যন্তের জাল বিস্তার করতে সক্ষম হবে।

তাই তাদের সাথে সব ধরনের লেনদেনকে বয়কট করা দরকার। তাদের সাথে যে মসুলমান সম্পর্ক রাখে সে তিরষ্কারের উপযুক্ত। অন্যদের উচিৎ তাকে এর থেকে বিরত রাখা। (আহসানুল ফাতওয়া ১/৪৬)