Masail
100%

চিঠিতে “বাদ সালামে মসনূন” লিখলে তার জওয়াব

Question

আমরা জানি যে, কেউ যদি চিঠিতে আসসালামু আলাইকুম বলে প্রাপককে স্বরণ করে তাহলে প্রাপকের জন্য এই সালামের জওয়াব দেয়া জরুরী। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেউ যদি আসসালামু আলাইকুম না লিখে এরকম লিখে “বাদ সালামে মসনূন” আরজ এই যে, তাহলে এর উত্তর দেয়া কি জরুরী?

Answer

চিঠির মধ্যে কেউ যদি সরাসরি সালাম না লিখে “বাদ সালামে ঘসনূন” লেখে তাহলে শরী‘আতের দৃষ্টিতে এটা যেহেতু সালামের শব্দ নয়, তাই এর জওয়াব দেয়াও ওয়াজিব হবে না। তবে আসসালামু আলাইকুম এর পরিবর্তে সালামে মসনূন লেখা দুরস্ত আছে।

এই মাসআলার দ্বারা আরো একটি বিষয় আমরা জানতে পারলাম। তা হল, আমাদের অনেক আকাবের তাদের চিঠিতে বাদ সালামে মাসনূন খতেন, এর দ্বারা উদ্দেশ্য ছিল প্রাপকের উপর যেন উত্তর দেয়া ওয়াজিব না হয়ে যায়। কেননা সরাসরি সালাম দিলে তো তার জওয়াব ওয়াজিব হয়ে যাবে। যেমন, নাকি হাঁচিদাতা জোরে আলহামদুলিল্লাহ বললে শ্রোতাদের উপর তার জওয়াব দেয়া ওয়াজিব হয়ে যায়। কিন্তু আস্তে বললে ওয়াজিব হয় না। এই জন্য উত্তম হল আস্তে বলা, যাতে করে কেউ ওয়াজিব তরককারী হিসেবে গুনাহগার না হয়।