বিয়ের আগে মেয়ে দেখার নিয়ম
Question
বিয়ের আগে মেয়ে দেখার হুকুম কি শুধু ছেলের একার জন্য নাকি তার সাথে অন্য কেউ দেখতে পারে? অনেক জায়গায় ছেলের পিতা, ভগ্নিপতি বা অন্য কোন পুরুষ লোক দেখে থাকে এটা কেমন?
Answer
বিয়ের আগে শরী‘আত সম্মত পন্থায় কনে দেখতে হলে তার দুটি নিয়ম আছে। প্রথমে সেখানে বিবাহের ইচ্ছা ঠিক করে নিতে হবে। অতঃপর ছেলে নিজেই কনে দেখবে বা নির্ভর যোগ্য কোন মহিলাকে পাঠিয়ে খবর জেনে নিবে। এছাড়া অন্য কারো পক্ষে কনে দেখা জায়েয নেই। চাই সে ছেলের একান্ত আপনজন তথা বাবা-ভাই যেই হোকনা কেন। তাদের কেউ কনে দেখলে অবশ্যই সে গুনাহগার হবে। বিয়ের পুরাপুরি ইচ্ছা করার পরই ছেলের জন্য অনুমতি আছে কনে দেখার। তবে কনে দেখার পর যদি অনিবার্য কারণ বশতঃ বিবাহ না হয় তাহলে গুনাহগার হতে হবে না। কিন্তু বিয়ে করার ইচ্ছা নেই বরং বিয়ের বাহানায় একের পর এক মেয়ে দেখে বেড়াচ্ছে, এমনটা হলে মারাত্মক গুনাহগার হতে হবে। উল্লেখ্য যে কনে দেখার ক্ষেত্রে শুধু মাত্র তাঁর চেহারা এবং হাতের কব্জি পর্যন্ত দেখা যাবে। অন্য কোন অঙ্গ নয়। কোন অঙ্গ স্পর্শও করা যাবে না। (ফাতওয়া রহীমিয়া-৩/১৩১)