সোয়া লক্ষ বার কালেমায়ে তাইয়িবার খতম
Question
আমাদের দেশে প্রচলিত আছে যে, বিপদ-আপদের সময় কিংবা বিশেষ কোন উদ্দেশ্য হাসিলের জন্য কালেমায়ে তাইয়িবা কিংবা দু’আয়ে ইউনুস সোয়া লক্ষ বার খতম করে দু’আ করা হয়। অনেকে এটাকে বিদ‘আত বলে থাকেন। তো কুরআন হাদীসে কি এর পক্ষে কোন দলীল আছে?
Answer
বিপদ আপদ দূর করার নিয়তে যে খতম পড়া হয় সেটা চিকিৎসা স্বরূপ করা হয়। তাই এখানে কুরআন হাদীসের দলীল তালাশ করা অনর্থক। শুধু এতটুকুই যথেষ্ট যে, সেটি যেন কুরআন-হাদীসের পরিপন্থী না হয়। অনুরূপভাবে খতমের যে সংখ্যা রয়েছে সেটা ও সেহেতু নামাযের রাকা‘আতের মত কোন অকাট্য বিষয় নয় তাই তার প্রমাণের জন্য কোন আয়াত বা হাদীসের প্রয়োজন নেই। এটাতো ডাক্তারী প্রেসক্রিপশনের মত। ডাক্তার লিখে দেয়, এই ক্যাপসুল সকালে একবার, দুপুরে ২ বার খাবেন। এখানে সংখ্যা অভিজ্ঞতার উপর নির্ভর করে লেখা হয়। অনুরূপভাবে কালিমার খতমের সংখ্যাও বুযুর্গদের তাজরিবা ও অভিজ্ঞতার উপর নির্ভরশীল। কুরআন-হাদীসে এসব খুঁজতে যাওয়া বৃথা। আর এই খতমের দর্জা যেহেতু চিকিৎসার মত তাই এটাকে বিদ‘আত বলার ও কোন অবকাশ নেই। চিকিৎসার জন্য সাত কুয়া থেকে সাত কলস পানি আনার কথা তো স্বয়ং হাদীস দ্বারাও প্রমাণিত। (ফাতওয়ায়ে মাহমুদিয়া-১২/১২৩)