দু'আ-দুরূদ
১০০%
কঠিন কঠিন রোগ থেকে মুক্তির আমল
سُبْحَانَ اللهِ الْعَظِيْمِ وَبِحَمْدِه، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ اِلَّا بِاللهِ
অর্থ: মহান আল্লাহর পবিত্রতা ও তাঁর প্রশংসা বর্ণনা করছি। আল্লাহর তাওফীক ছাড়া গুনাহ থেকে বেঁচে থাকা বা কোনো নেক কাজ করা সম্ভব নয়।
ফযীলত: দৈনিক ফজরের পর এ দু‘আ পাঠের বরকতে চারটি ব্যাধি থেকে মৃত্যু পর্যন্ত মুক্ত থাকবে: কুষ্ঠ রোগ, পাগলামী, অন্ধ হওয়া ও প্যারালাইসিস। (কানযুল উম্মাল, হাদীস: ৩৫২১)
اَللّٰهُمَّ اِنِّىْ اَعُوْذُبِكَ مِنَ الْبَرَصِ وَالْجُنُوْنِ وَالْجُذَامِ وَمِنْ سَيِّئِ الْاَسْقَامِ
অর্থ: হে আল্লাহ! আমি তোমার কাছে পানাহ চাইÑ শ্বেতরোগ থেকে, পাগল হওয়া থেকে, কুষ্ঠরোগ থেকে এবং সর্বপ্রকার মন্দ রোগ থেকে। (সুনানে আবু দাউদ, হাদীস: ১৫৫৪)