সালাতুল হাজাত (প্রয়োজন পূরণের নামায)
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির আল্লাহর নিকট অথবা বান্দার নিকট কোনো প্রয়োজন দেখা দেয়, সে যেন উত্তমরূপে উযু করে দু’রাকাত নামায পড়ে, অতঃপর আল্লাহর প্রশংসা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ পূর্বক মনযোগ সহকারে এই দু‘আ পড়ে। (সুনানে তিরমিযী, হাদীস: ৪৭৯)
সালাতুল হাজাতের দু‘আ
لَاۤ اِلٰهَ اِلَّا اللهُ الْحَلِيْمُ الْكَرِيْمُ، سُبْحَانَ اللهِ رَبِّ الْعَرْشِ الْعَظِيْمِ، اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ : اَسْاَلُكَ مُوْجِبَاتِ رَحْمَتِكَ، وَعَزَائِمَ مَغْفِرَتِكَ، وَالْغَنِيْمَةَ مِنْ كُلِّ بِرٍّ، وَالسَّلَامَةَ مِنْ كُلِّ اِثْمٍ، لَا تَدَعْ لِيْ ذَنْبًا اِلَّا غَفَرْتَهٗ، وَلَا هَمًّا اِلَّا فَرَّجْتَهٗ، وَلَا حَاجَةً هِيَ لَكَ رِضًا اِلَّا قَضَيْتَهَا يَا اَرْحَمَ الرَّاحِمِيْنَ
অর্থ: আল্লাহ ছাড়া কোনো মা’বূদ নেই যিনি অত্যন্ত সহনশীল ও দয়ালু। মহান আরশের অধিপতি আল্লাহ পবিত্র। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি জগতসমূহের প্রতিপালক। হে আল্লাহ! আমি তোমার নিকট চাই তোমার রহমত আবশ্যককারী আমল, তোমার ক্ষমা লাভের সুদৃঢ় আমল, সকল নেকী অবলম্বনের আগ্রহ, সকল গুনাহ থেকে নিরাপত্তা, আমার সব গুনাহ ক্ষমা করে দাও, সব পেরেশানী দূর করে দাও এবং তোমার সন্তুষ্টির জন্য সহায়ক যত প্রয়োজন রয়েছে সব পূরণ করে দাও হে সর্বশ্রেষ্ঠ দয়ালু।