কয়েক ঘণ্টা একাধারে নফল ইবাদতের সওয়াব লাভের হামদ

سُبْحَانَ اللهِ وَبِحَمْدِه عَدَدَ خَلْقِه وَرِضَا نَفْسِه وَزِنَةَ عَرْشِه وَمِدَادَ كَلِمَاتِه

অর্থ: আল্লাহর প্রশংসাসহ তাঁর পবিত্রতা বর্ণনা করছি। তাঁর সৃষ্টির সংখ্যা পরিমাণ, তাঁর সন্তোষ পরিমাণ, তাঁর আরশের ওজন পরিমাণ এবং তাঁর গুণাবলীর কথা লেখার কালি পরিমাণ।

ফযীলত: যে ব্যক্তি এই কালিমাগুলো তিনবার পাঠ করবে আল্লাহ তা‘আলা তার আমলনামায় লাগাতার কয়েক ঘণ্টা ইবাদতের সওয়াব লিখে দিবেন।

হযরত জুওয়াইরিয়া রা. বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় আমার ঘর থেকে বের হলেন, তখন আমি বিছানায় বসে তাসবীহ-তাহলীল পড়ছিলাম। তিনি চাশতের সময় এসে আমাকে ঐ অবস্থায় বসা দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন, আমি তোমাকে যে অবস্থায় রেখে গিয়েছিলাম, এখনো তুমি সেই অবস্থায়-ই আছো? আমি বললাম, হ্যাঁ।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার নিকট  যাওয়ার পর চারটি কালিমা তিনবার বলেছি। তুমি ভোর থেকে এ পর্যন্ত যা কিছু পড়েছো তার সাথে যদি এ চারটি কালিমাকে ওজন করা হয়, তাহলে এ চারটি কালিমার ওজন বেশী হবে। কালিমা চারটি হচ্ছে,

سُبْحَانَ اللهِ وَبِحَمْدِه عَدَدَ خَلْقِه وَرِضَا نَفْسِه وَزِنَةَ عَرْشِه وَمِدَادَ كَلِمَاتِه

(সহীহ মুসলিম, হাদীস: ২৭২৬)