জান্নাতের রত্নভান্ডার লাভের দু‘আ

لَا حَوْلَ وَلَا قُوَّةَ اِلَّا بِاللهِ الْعَلِيِّ الْعَظِيْمِ

অর্থ: অসৎ কাজ থেকে বাঁচা এবং সৎ কাজ করার কারো ক্ষমতা নেই সুউচ্চ সুমহান আল্লাহ তা‘আলার সাহায্য ছাড়া।

ফযীলত: হযরত আবু যর রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে আমার পরম বন্ধু রাসূলুল্লাহ ﷺ অসিয়ত করেছেন বেশি বেশি এই দু‘আটি পাঠ করার জন্য, কেননা, এটি জান্নাতের রত্নভান্ডার সমূহের অন্যতম একটি। (ত্ববারানী ছগীর, হাদীস: ৭৫৯)