সকল বিষয়ে আল্লাহ তা‘আলা যথেষ্ট হওয়ার আমল

حَسْبِيَ اللهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّـلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ

অর্থ: আল্লাহই আমার জন্যে যথেষ্ট, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তাঁর উপরেই আমি ভরসা করি, আর তিনি মহান আরশের অধিপতি। (সূরা তাওবা, আয়াত: ১২৯)

ফযীলত: হযরত আবু দারদা রা. বলেন, যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় এই দু‘আ ৭ বার পাঠ করবে আল্লাহ তা‘আলা তার দুনিয়া ও আখেরাতের যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয়ের যিম্মাদার হবেন। (সুনানে আবু দাউদ, হাদীস: ৫০৮১)