মালফুযাত
১০০%
৩৬৫. মুসলমানের চিন্তা
হযরত মাওলানা আব্দুল মতীন সাহেব বলেন, কাফের মুশরিক তো আল্লাহপাকের হুকুমের ক্ষেত্রে বেপরোয়া থাকে, বেলাগাম থাকে। ঈমানওয়ালারা না বেফিকির হয়, না বেলাগাম হয়। আল্লাহপাকের হুকুমের লাগাম পড়া যিন্দেগী তাদের থাকে। কোন মুসলমান নিজেকে স্বাধীন মনে করতে পারে না। সে মনেই করে যে ঈমানের সূত্রে মহান আল্লাহপাকের সঙ্গে আমি বান্ধা। এজন্য মহান আল্লাহর মর্জির অধীন চলাই আমার দায়িত্ব।