৩৯৬. বড়কে মান্য করা জরুরী

মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন সাহেব (ঢালকানগর)৬ অক্টোবর, ২০২৪উলামা তোলাবা

হযরত মাওলানা আব্দুল মতীন সাহেব বলেন, বুজর্গানে-দ্বীন বলছেন যে, আল্লাহ তা‘আলা যার দ্বারা যেখানে চান দ্বীনের খেদমত নেন। একেক জনকে একেক মেজাজ, একেক রুচি আল্লাহপাক দিয়ে দিয়েছেন। সেই লাইনে তার দ্বারা কাজ হচ্ছে। আরেকজন গেলে সেখানে ঐ কাজটা হয় না। এজন্য যেখানেই থাকবো, যে ফিল্ডেই থাকবো দ্বীনের উপর কায়েম থাকা চাই। শরী‘আতের উপর অবিচল থাকা চাই। নিজের খেয়ালখুশি মোতাবেক সিদ্ধান্ত না নেওয়া চাই। সিদ্ধান্ত কুরআন-সুন্নাহ মোতাবেক হচ্ছে কিনা, নাকি ভুল হচ্ছে, সেটা বোঝা চাই।

فَوۡقَ كُلِّ ذِی عِلۡمٍ عَلِیم

সব বুঝবানের চেয়ে বড় বুঝবান কেউ আছে। সব ইলমওয়ালার চেয়ে বড় ইলমওয়ালা কেউ আছে। নিজের থেকে বড় ইলমওয়ালা বুঝওয়ালাদের অনুসরণ করা চাই, মূল্যায়ন করা চাই।