৩৯৫. দীনের কাজ অনেক
হযরত মাওলানা আব্দুল মতীন সাহেব বলেন, দ্বীনের যত শাখা আছে সব জায়গাতেই দ্বীনের কাজ হচ্ছে। যারা যেখানে দ্বীনের কাজ করছেন, দ্বীনের কাজ করবেন। অন্যান্য যারা দ্বীনের কাজ করছেন তাদেরকে আন্তরিকভাবে মহব্বত করবেন। তাদের খায়েরখাহী এবং কল্যাণকামিতা জরুরী। তাদের জন্য দু‘আ করা চাই। এটা কোন জরুরী না যে, সবাই এক জায়গায় গিয়ে হাজির হতে হবে। সবাইকে মিছিলে যোগ দিতে হবে। এটা জরুরী না। কিন্তু কিছু লোকের চিন্তাই এরকম যে, আপনারা আসেন না কেন? আপনাদের ডাকলে পাওয়া যায় না কেন? হযরত মাওলানা আব্দুল মতীন সাহেব আরো বলেন, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহ., আল্লামা ইউসুফ বিননূরী রহ. কোনো মিটিং মিছিলে যোগ দিয়েছিলেন? তারা কি বড় আলেম না? নায়েবে রসূল না? তারা কি দ্বীনের উপর সুপ্রতিষ্ঠিত ছিলেন না? কামেল দ্বীনি যিন্দেগী তাদের ছিল না? তো এরকম বিভিন্ন তবকার উলামায়ে দ্বীন থাকেন।