মালফুযাত
১০০%
৩৮৩. উলামায়ে দ্বীনের দূর্বলতা
হযরত মাওলানা আব্দুল মতীন সাহেব বলেন, আমাদের উলামায়ে দ্বীনের বিশাল অংশেরই অবস্থা হলো, খালি কিতাবাদী পড়া আর পড়ানো নিয়ে ব্যস্ততা। ফাতওয়া পড়া আর ফাতওয়া দেওয়া নিয়ে ব্যস্ততা। ওয়াজ করা নিয়ে ব্যস্ততা। কুরআন সুন্নাহর গভীরে যাওয়া, আর বন্দেগীর গভীরে যাওয়া সেটার তাওফীক আমাদের মধ্যে কয়জনের আছে! এটা তখন নসিব হয় যখন মানুষ তাকওয়ার যিন্দেগীওয়ালা হয়। গুনাহমুক্ত জিন্দেগীর অনুশীলন তার মধ্যে অব্যাহত থাকে, এই ব্যস্ততা তাকে ঘিরে রাখে, নিবিষ্ট রাখে দিনরাত।