মালফুযাত
১০০%
৩৬৩. নূরওয়ালা হওয়ার একমাত্র রাস্তা
হযরত মাওলানা আব্দুল মতীন সাহেব বলেন, যেই মানুষ নূরওয়ালা, অন্তর নূরওয়ালা, চক্ষু নূরওয়ালা, যবান নূরওয়ালা, হাত-পা নূরওয়ালা, সর্বাঙ্গ নূরওয়ালা, পুরো মানুষটা নূরই নূরওয়ালা এবং সীমাহীন নূরে ডুবা, এই রকম আল্লাহর ওলী যখন কথা বলেন তো মাওলানা রূমী রাহমাতুল্লাহ আলাইহী বলেন যে, তার প্রতিটি শব্দের সঙ্গে, আওয়াযের সঙ্গে, উচ্চারণের সঙ্গে নূর আর নূর বর্ষণ হতে থাকে। সেই আল্লাহর ওলীর সুহবতে যারা বসে তাদের রূহে, অন্তরে নূর আর নূর পৌঁছতে থাকে।