৩৮৭. ইত্তেবায়ে শরী‘আত

মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন সাহেব (ঢালকানগর)৬ অক্টোবর, ২০২৪সুন্নত

হযরত মাওলানা আব্দুল মতীন সাহেব বলেন, যিন্দেগীকে আল্লাহওয়ালা বানানোর তারিকা হলো, বান্দা আল্লাহপাকের হুকুমের অধীন হয়ে যায়, আল্লাহর খুশির, মর্জির এবং ইচ্ছার যিন্দেগীওয়ালা হয়ে যায়। নিজের ইচ্ছা এবং মর্জিকে ত্যাগ করে দিয়ে আল্লাহপাকের মর্জির উপরে যে উৎসর্গত হয়ে যায়, সে আল্লাহপাকের ওলী হয়ে যায়। আল্লাহর মর্জির উপরে উৎসর্গিত হওয়ার তরিকা হলো ইত্তেবায়ে শরী‘আত, ইত্তেবায়ে সুন্নত এবং ইলতেযামে তাকওয়া।