মালফুযাত
১০০%
৩৫৭. থানভী রহ. এর কিতাব
মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন সাহেব (ঢালকানগর)৬ অক্টোবর, ২০২৪উলামা তোলাবা, দীন শিক্ষা ও তাহ্ক্বীক্বাত
হযরত মাওলানা আব্দুল মতীন সাহেব বলেন, মাওলানা আলী মিয়াঁ নদভী রহ. ভারতের এক বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন। তিনি বলতেন যে, আমি নাদওয়াতুল উলামা কেন্দ্রিক বিশ্বময় বিশাল বড় ব্যস্ততার মধ্যে থাকি, লেখালেখির মধ্যে ব্যস্ত থাকি, সারা পৃথিবীব্যাপী সফরের মধ্যে ব্যস্ত থাকি; এতটা সত্বেও এটা আমার মা’মুল যে, আমি হাকীমুল উম্মত রহ. এর কিতাবাদী মুতালা‘আ করতে থাকি। আপনাদেরকেও সেই কথা বলি যে, আপনারাও মুতালা‘আ করতে থাকবেন।