৩৭০. জ্ঞান বাড়ার বই

মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন সাহেব (ঢালকানগর)৭ অক্টোবর, ২০২৪আত্মশুদ্ধি

হযরত মাওলানা আব্দুল মতীন সাহেব বলেন, দুনিয়ার যত বই-পুস্তক পড়ি আর আমরা বলতেও থাকি যে, “বই পড়েন তো জ্ঞান বাড়বে, বই পড়েন তো জ্ঞান বাড়বে।” নষ্ট মানুষ নষ্টামির কথা দিয়ে বই পুরাটা ভরে ফেলেছে, সেটা পড়লে কি ধরনের জ্ঞান বাড়বে? ভালো জ্ঞান বাড়বে, না নষ্টামির জ্ঞান বাড়বে? যে মানুষ ব্যালেন্স ছাড়া কথা বলে, যার মস্তিষ্ক দুনিয়ার আবর্জনা দ্বারা একদমই কলুষিত এরকম মানুষের ভিতর থেকে যে কথাগুলো কলমের দ্বারা বের হবে, সেগুলো কি নূরওয়ালা কথা হবে? জান্নাতওয়ালা কথা হবে? আল্লাহর পথ দেখানোর মতো কথা হবে? কক্ষনো না। সেগুলো অন্ধকারের কথা হবে। এজন্য খালি মুখস্ত ভাবে বলা যে, “বই পড়েন, বই পড়েন বাজারে যা পান সবগুলো পড়েন”, এই ধারণা দেয়া ঠিক না। এটা বেঠিক একটা ধারণা।

সঠিক ধারণা হলো, ভালো মানুষের ভালো কথাওয়ালা বই পড়েন। আলোকিত মানুষের আলোকিত কথাওয়ালা বই পড়েন। তবে আপনাকে আলোকিত বানাবে এবং আলোকিত ঠিকানা জান্নাতে পৌঁছে দেবে।

৩৭০. জ্ঞান বাড়ার বই | ইসলামী যিন্দেগী