মালফুযাত
১০০%
৩৯২. আল্লাহর ভয়
হযরত মাওলানা আব্দুল মতীন সাহেব বলেন, বান্দা বন্দেগী করে। সব বান্দার বন্দেগীর মধ্যেই কিছু ভুলচুক হয়ে যায়। এই ক্ষেত্রে মহান রাব্বুল আলামীন এর প্রতিকার ও সুব্যবস্থা রেখেছেন, যেন বান্দা ভুল-ত্রুটি করার পরেও জাহান্নামে না যায়। সেটা হলো, যখন যেই ভুল-ত্রুটি হয়, অন্যায়-অপরাধ হয়; ছোট হোক, বড় হোক তুমি তওবা করো, ইস্তেগফার করো। আল্লাহপাকের কাছে অনুতপ্ত হও। আর অন্যায়ের পথ থেকে ফিরে আসো। রব্বুল আলামীনের নিকট তুমি ক্ষমা চাও। এটা করতে থাকলে তুমি মহান আল্লাহর নিকট দুনিয়া থেকে পবিত্র যিন্দেগী নিয়ে যাওয়ার সুযোগ পাবে।
আল্লাহর ভয় যাদেরকে কম্পিত করে সে মানুষ বেপরোয়া থাকতে পারে না। অন্যায়, অপরাধ করে সে অনুতপ্ত হয় লজ্জিত হয়।