৩৬৪. দীনদার ও দুনিয়াদার

মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন সাহেব (ঢালকানগর)৬ অক্টোবর, ২০২৪আত্মশুদ্ধি, দীন শিক্ষা ও তাহ্ক্বীক্বাত

হযরত মাওলানা আব্দুল মতীন সাহেব বলেন, এক বান্দা গান গায়, আরেক বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে; এক বান্দা সিনেমা হলে গিয়ে মজা নেয়, আরেক বান্দা কুরআন শরীফ তিলাওয়াত করে; এক বান্দা দুনিয়ার যত পাপের আড্ডা সেটাকে টার্গেট বানায়, সেখানে গিয়ে নায়ক হয়, সেটার মধ্যে সারা পৃথিবীতে যশ এবং খ্যাতি, সুনাম-সুখ্যাতি অর্জনের জন্য চেষ্টা করে; আরেক বান্দা তখন কাবার দিকে ছুটে, সে কাবার তাওয়াফ করবে, আল্লাহকে ডাকবে, আল্লাহর ঘর দেখবে। এক লোক নিষিদ্ধ খাবার খাবে যেটা জায়েজ নেই, যেটা হারাম; আরেকজন সে হারামের এক দানা স্পর্শ করতেও রাজি না এবং সেটাকে দেখতেও রাজি না, দুইজনের অনুভূতি, উপলব্ধি এবং বুঝ-জ্ঞানের মধ্যে কত বেশি পার্থক্য! এই দুইজনের মধ্যে যতটা পার্থক্য পরকাল জীবনে সে পার্থক্যই ফুটে উঠবে। যার অনুভূতি এমন সুন্দর তার ঠিকানাও সুন্দর। যার পৃথিবীর অনুভূতি, উপলব্ধি এবং পদক্ষেপ অসুন্দর তার ঠিকানাও সেখানে অসুন্দর থাকবে।