৩৫৬. মানুষের গুনাহ করার কারণ

মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন সাহেব (ঢালকানগর)৬ অক্টোবর, ২০২৪গুনাহ শিরক কুফর ও বিদ‘আত

হযরত মাওলানা আব্দুল মতীন সাহেব বলেন, দুনিয়ার মোহ পেয়ে বসলে তখন সে মনে করে মাপে কম দেই, এতে আমার লাভ বেশি, মালে একটু ভেজাল দিয়ে দেই, তাহলে আমার লাভ বেশি। দুনিয়ার মোহের কারণেই মানুষ দেশি জিনিসের উপরে বিদেশী লেভেল লাগিয়ে প্রচার করার, বিক্রি করার চেষ্টা করে। এরকম সব নষ্টামির মূল হলো দুনিয়ার মোহ। রাসূলুল্লাহ ﷺ বলেন, দুনিয়ার মোহ সকল পাপের মূল।