মালফুযাত
১০০%
৩৬০. সুহবতে থেকেও অনেকের ক্ষতি
হযরত মাওলানা আব্দুল মতীন সাহেব বলেন, অনেক লোক খানকায় থেকে থেকে, আল্লাহওয়ালাদের সাথে থেকে থেকে, ঘুরে ঘুরেও নষ্ট হতে থাকে। দেখায় যে, আমি আল্লাহওয়ালাদের সাথে আছি। কিন্তু নিজের নফসের ক্ষুধা পূরণ করতে থাকে। নফসের হারাম চাহিদাকে পুরা করতে থাকে। আল্লাহ আমাদেরকে হেফাযত করেন। ঈমানী হুশ-বুঝ দান করেন। তাওফীক দান করেন। আমীন।