৩৭১. মকবুল এবং মাহবুব বান্দা

মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন সাহেব (ঢালকানগর)৭ অক্টোবর, ২০২৪আত্মশুদ্ধি

হযরত মাওলানা আব্দুল মতীন সাহেব বলেন, রাসূলুল্লাহ ﷺ এর জীবনের প্রতিটা মুহূর্ত নূর, তার প্রতিটা আমল নূর, প্রতিটা কর্ম নূর। রাসূলুল্লাহ ﷺ এর দিনরাত, সকাল-সন্ধ্যা নূরই নূর ছিলো। আর সে নূরকে অনুসরণ করার জন্য আল্লাহপাক আমাদেরকে নির্দেশ দান করেছেন যে, নূরে ভরা আমার এই নবীর জীবনকে তোমরা অনুসরণ করো; তো তোমরা কামিয়াব হয়ে যাবে। আল্লাহপাকের কথার উপর চলার এক যাওক, মেজায, রুচি এবং জযবা ও তাওফীক যার নসিব হয়ে যায়, তো এটাই তার প্রমাণ যে, এ মানুষ আল্লাহপাকের নিকট মকবুল এবং মাহবুব বান্দা।

৩৭১. মকবুল এবং মাহবুব বান্দা | ইসলামী যিন্দেগী