মালফুযাত
১০০%
৩৫১. সুহবতের বরকত
হযরত মাওলানা আব্দুল মতীন সাহেব বলেন, খাঁটি আল্লাহওয়ালা, সালেহীন, আউলিয়ায়ে-উম্মতের সঙ্গে উঠাবসার বরকতে নিজের ভুলগুলো, অন্যায়গুলো বুঝার তাওফীক হয়। এক্সিডেন্টের যে আশঙ্কা বা ঝুঁকি তৈরি হচ্ছে সেটাও অনুভব করার জন্য আল্লাহ তাকে তাওফীক দান করেন। আল্লাহওয়ালাদের বরকতে সেই রাস্তা থেকে আল্লাহ তাকে হেফাজত করেন।