২৬. আল্লাহপাকের আলমারী

মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন সাহেব (ঢালকানগর)৪ অক্টোবর, ২০২৪ঈমান আক্বাইদ

হযরত মাওলানা আব্দুল মতীন সাহেব বলেন, হযরত থানবী রহ. বলেন, এক ব্যক্তির আলমারীতে দুটি তাক আছে । সে নিজের ইচ্ছামত নিচের তাক থেকে উপরের তাকে মালামাল রাখে। এতে কারো আপত্তি হয় না। তেমনি আল্লাহপাকের একটা আলমারী আছে। তার দুটো তাক আছে। এক তাক হল এই পৃথিবী। অন্য তাক হল আসমানের উপরে। আল্লাহপাক এক যমানা পর্যন্ত বান্দাদেরকে নিচের থাকতে দিয়েছেন। আল্লাহপাকের যখন খুশি তখন নিচের তাক থেকে উপরের তাকে নিয়ে নেবেন। এতে কারো আপত্তি হওয়ার কথা ‌ নয়।

২৬. আল্লাহপাকের আলমারী | ইসলামী যিন্দেগী