মালফুযাত
১০০%
৩৫৫. দুনিয়ার মোহ
হযরত মাওলানা আব্দুল মতীন সাহেব বলেন, দুনিয়া আর দুনিয়া চাই। অর্থ চাই, সম্পদ চাই, সম্মান চাই, বড় পথ চাই, যে কোনো ভাবেই হোক এটা আমি চাই। তো এরকম মন মানসিকতা যখন ভিতরে থাকে তখন মানুষ দুনিয়ার মোহ এবং স্বার্থ উদ্ধার করার জন্য যে কোনো অন্যায় পথে চলতে পারে। যে কোনো অন্যায় কাজ করে ফেলতে পারে। এজন্য এটাও মুমিনের দায়িত্ব যে, অন্তর থেকে দুনিয়ার মোহ বের করে দেওয়া।